রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

দেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করার আহ্বান

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২০৫ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটিকে সম্পৃক্ত করার প্রয়োজনীয়তা নিয়ে ব্যতিক্রমী এক সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) লন্ডনের রেডব্রিজ সেন্ট্রাল লাইব্রেরিতে এ সংলাপ অনুষ্ঠিত হয়। সংলাপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান। ইলফোর্ড টাউন কাউন্সিলর ও রেডব্রিজ লেবার গ্ৰুপের চেয়ার সায়মা আহমেদের সভাপতিত্বে সংলাপে স্বাগত বক্তব্য দেন সেন্টার ফর বাংলাদেশ স্টাডিজের পরিচালক ব্যারিস্টার প্রশান্ত ভূষণ বড়ুয়া।

যুক্তরাজ্যে বেড়ে ওঠা বাংলাদেশি বংশোদ্ভূত দ্বিতীয় ও তৃতীয় প্রজন্মের তরুণদের প্রশ্ন এবং বাংলাদেশ ভাবনা নিয়ে শুরু হওয়া এ সংলাপে আরও অংশ নেন বিভিন্ন খাতে অসামান্য অবদান রাখা পেশাজীবী ও কমিউনিটির ব্যক্তিরা।

সংলাপে ড. মশিউর রহমান বলেন, ‘ডায়াস্পোরা কমিউনিটি বা প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে সরকারের নীতিনির্ধারকদের এ ধরনের সংলাপ বা চিন্তার আদান-প্রদান অত্যন্ত জরুরি।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রবাস বান্ধবনীতিসহ বাংলাদেশের সামগ্রিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরে তিনি বলেন, ঐতিহাসিকভাবে ব্রিটিশ-বাংলাদেশি কমিউনিটি আমাদের সবধরনের সংকটে ধনাত্মক অবদান রেখে এসেছে। প্রবাসীদের যৌক্তিক দাবি-দাওয়া পূরণসহ তাদের দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাতে পারলে বাংলাদেশের উন্নয়ন বেগবান হবে বলেও উল্লেখ করেন তিনি।

সংলাপে বিনিয়োগ, শিক্ষা-গবেষণা ও সাংস্কৃতিক আদান-প্রদানের মধ্যদিয়ে তরুণ প্রজন্মের ব্রিটিশ-বাংলাদেশিদের শেকড়ের সঙ্গে সম্পৃক্ত করার অনুকূল পরিবেশ সরকারকেই সৃষ্টি করতে হবে বলে অভিমত ব্যক্ত করেন অংশগ্রহণকারীরা।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102