শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

কুড়িগ্রাম সার্কিট হাউসে তথ্যমন্ত্রী

শান্তি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৯৮ এই পর্যন্ত দেখেছেন

দেশে শান্তি বিনষ্টের চেষ্টা করলে সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি বলেন, নির্বাচনের সময় সংবিধানের একচুলও ব্যত্যয় হবে না। বর্তমান সরকারই নির্বাচনকালীন সরকারের দায়িত্ব পালন করবে।

শুক্রবার (২১ জুলাই) সকালে কুড়িগ্রাম সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন হবে সংবিধান অনুযায়ী। গণতান্ত্রিক দেশে (যেমন জাপান, ভারত, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ফ্রান্স জার্মানি) যে সরকার দায়িত্ব পালন করছে তারাই নির্বাচনকালীন সময়ে দায়িত্ব পালন করছে। শুধু পাকিস্তানকে কেন অনুসরণ করবে বিএনপি।

মির্জা ফখরুল ইসলামকে উদ্দেশ্য করে হাছান মাহমুদ বলেন, তিনি কদিন আগেই বলেছিলেন পাকিস্তানই ভালো ছিল। তাইতো ওনারা পাকিস্তানকে অনুকরণ করবে।

এসময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন, কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আসলাম হোসেন সওদাগর, কেন্দ্রী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাবু সজিত রায় নন্দী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামিম, সাবেক এমপি অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাফর আলী, সাধারণ সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102