সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

বিদেশি শ্রমিক নিয়োগে ভিসানীতি শিথিল করেছে যুক্তরাজ্য

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৭৪ এই পর্যন্ত দেখেছেন

কয়েকটি খাতে তীব্র শ্রমিক সংকট দেখা দেয়ায় বিদেশি কর্মী নিয়োগের জন্য ভিসা নিয়মকানুন শিথিল করেছে যুক্তরাজ্য। নির্মাণ খাতে শ্রমিক সংকট ভয়াবহ আকার ধারণ করায় নতুন করে বিদেশি শ্রমিক নিয়োগে দেশটির সরকার এই উদ্যোগ নিয়েছে।

সোমবার (১৮ জুলাই) ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, ব্রিটেনের শ্রমিক ঘাটতি পেশার তালিকায় নির্মাণখাতের কিছু কাজকে যুক্ত করা হয়েছে। এর ফলে দেশটির নির্মাণ শিল্পের সাথে জড়িতরা বিদেশ থেকে আরও সহজে শ্রমিক আনতে পারবেন।

নিয়মকানুন শিথিল করায় ইট প্রস্তুতকারী শ্রমিক, রাজমিস্ত্রি এবং ছাদ, ছাদের টাইলস ও স্লেটার্সের কাজ করা শ্রমিক, রং মিস্ত্রি, যোগালি ও প্লাস্টারকারীরা সস্তার ভিসায় অধিক উপকৃত হবেন। এসব খাতে তীব্র শ্রম সংকটে ভুগছে যুক্তরাজ্য। নিয়োগকর্তারা বিদেশ থেকে কর্মী নিয়োগের জন্যও আগ্রহী। যে কারণে দেশটির সরকার ভিসা নিয়ম কানুন শিথিল করেছে।

তবে ভিসা নিয়মকানুন শিথিল করে বিদেশি শ্রমিক নিয়োগের এই উদ্যোগ দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টির জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ গত এক দশক ধরে দেশটিতে অভিবাসনের হার কমানোর প্রতিশ্রুতি দিয়ে আসছে কনজারভেটিভ পার্টি।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102