শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৪:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অনার্স করার সুযোগ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ১৭৭ এই পর্যন্ত দেখেছেন

প্রথমবারের মতো জাতীয় বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে অনার্স করার সুযোগ দেয়া হচ্ছে। ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রোগ্রামে চারটি বিষয়ে ভর্তির মাধ্যমে সুযোগ দেয়া হচ্ছে।

শুক্রবার (২১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। অনার্স বিষয়গুলো হলো- এলএলবি, বিবিএ, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স।

এতে আরও জানানো হয়, আগামী ২৭ জুলাই থেকে ভর্তিচ্ছুরা অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে পারবে। ভর্তি কার্যক্রম চলবে ৫ সেপ্টেম্বর পর্যন্ত। আর ২৫ সেপ্টেম্বর থেকে ক্লাস শুরু হবে।

আরও জানানো হয়, শুধু নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স বিষয়ে বিজ্ঞান শাখার শিক্ষার্থীরা আবেদন করতে পারবে। বাকি তিনটি বিষয়ে যে কোনো শাখার শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করতে পারবে। তবে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102