সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প যে ভাবে ইরান যুদ্ধ স্থল থেকে বাড়ি ফিরলেন তিন বন্ধু পঞ্চগড়ের দুই মাদক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড প্রদান

বিশ্বের অর্ধেকেরও বেশি জনসংখ্যা সোশ্যাল মিডিয়ায়

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

বিশ্বের জনসংখ্যার ৬০ শতাংশেরও কিছু বেশি লোক সোশ্যাল মিডিয়ায় সক্রিয় রয়েছেন। গত বছরের তুলনায় ৩ দশমিক ৭ শতাংশ বৃদ্ধির প্রতিনিধিত্ব করে। সাম্প্রতিক এক গবেষণায় বিষয়টি জানানো হয়।

শুক্রবার (২১ জুলাই) এনডিটিভির এক খবরে বলা হয়েছে, ডিজিটাল অ্যাডভাইজরি ফ্লিম সংস্থা ক্যাপ্রিওস সর্বশেষ ত্রৈমাসিক প্রতিবেদনে এ হিসাব তুলে ধরা হয়। সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহারকারীর সংখ্যা ৫১৯ কোটির কাছাকাছি উপনীত হয়েছে ও এই সংখ্যক মানুষ ইন্টারনেটও ব্যবহার করে বা বিশ্বের জনসংখ্যার ৬৪ দশমিক ৫ শতাংশ। অঞ্চলগুলোর মধ্যে এই সংখ্যার পার্থক্য রয়েছে। পূর্ব ও মধ্য আফ্রিকায় ১১ জনের মধ্যে মাত্র একজন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন।

ভারত এখন বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ, এখানে এই সংখ্যা তিনজনের মধ্যে একজন। সোশ্যাল মিডিয়ায় ব্যয়কৃত সময়ের পরিমাণও প্রতিদিন দুই মিনিট বেড়ে দুই ঘণ্টা ২৬ মিনিট হয়েছে। এখানে আবারো বড় বৈষম্য রয়েছে, যেখানে ব্রাজিলীয়রা প্রতিদিন গড়ে ৩ ঘণ্টা ৪৯ মিনিট সময় ব্যয় করে সোশ্যাল মিডিয়ায়, সেখানে জাপানিরা এক ঘণ্টারও কম। গড়ে সোশ্যাল মিডিয়ায় ব্যবহারকারীরা সাতটি প্ল্যাটফর্মে রয়েছে। মেটা হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এবং ফেসবুকসহ তিনটি অ্যাপস রয়েছে।

উল্লেখ্য, চীনের তিনটি অ্যাপস রয়েছে- উইচ্যাট, টিকটক ও স্থানীয় সংস্ককরণ ডাউইন। টুইটার, মেসেঞ্জার ও টেলিগ্রাম শীর্ষস্থানীয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোর মধ্যে রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102