শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
শিরোনাম :
কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর পর্যটন শিল্পের বিকাশে ভারতের পর্যটন ব্যবসায়ীদের শ্রীমঙ্গল সফর বিসিবির পরিচালক নির্বাচিত হওয়ায় ফুলেল শুভেচ্ছায় সিক্ত মির্জা ফয়সল আমীন শেখ হাসিনার কারামুক্তি দিবস ও গণতন্ত্র পুনরুদ্ধারের প্রেরণা—মানিক লাল ঘোষ মুজিব বাহিনী নিয়ে মিথ্যাচার ও দালিলিক প্রমান সিলেটে অত‍্যাধিক বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম নির্বাচনে সভা অনুষ্ঠিত বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে সভা অনুষ্ঠিত

তেতুলিয়ায় দুর্ঘটনায় ইজি বাইক চালকের মৃত্যু

তেতুলিয়া সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ২১৬ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলা তেঁতুলিয়ায় উপজেলায় তেঁতুলিয়া- ডাহুক
মহাসড়কে ইজিবাইক ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মোঃ নুরুল (২৭) নামে এক অটো ড্রাইভার নিহত হয়েছেন।দুর্ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে পুলিশ  তেতুলিয়ায়  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সএ চিকিৎসার জন্য ভর্তি করেছেন। তেতুলিয়া হাসপাতালের  জরুরি বিভাগে কর্তব্যরত চিকিসৎক অটো ড্রাইভার নুরুলকে মৃত ঘোষনা করেন।
জানাযায়, শুক্রবার (২১ জুলাই) দুপুরে তেতুলিয়া উপজেলার  ডাহুক নদী ব্রীজ এলাকায় তেঁতুলিয়া-বাংলাবান্ধা মহাসড়কে  এ দুর্ঘটনা ঘটে। নিহত মোঃ  নুরুল (২৭) বোদা উপজেলার তেবোগুরিয়া, বেংহারি গ্রামের মোঃ দেলোয়ার হোসেনের ছেলে। সে সময়ে ইজি বাইকে থাকা শ্রী অজিত কুমার (৩০)সহ আরো ৩ জন গুরুতর ভাবে আহত হয়।
স্থানীয় ও পুলিশ জানায়, ডাহুক নদীর ব্রীজ সড়কের বাড়ি
 যাওয়ার পথে ওই  এলাকায় মহাসড়কে দুর্ঘটনার শিকার হয়ে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে। তবে মরদেহ উদ্ধারের পর থেকে ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করেন। পরে হাইওয়ে পুলিশ সদস্য ও তদন্ত টিম মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।
স্থানীয়রা বলছেন, বিপদজনক ওই সড়কে একটা  আচমকা মোড় থাকায় এ দুর্ঘটনা ঘটতে পারে। এব্যাপারে তেঁতুলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, নিহত ব্যক্তি মো; নুরুল ইসলামের
পরিচয় শনাক্তের পর তার পরিবারকে খবর দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102