বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

নিজের আসল নাম জানালেন সানি

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ২২ জুলাই, ২০২৩
  • ৯৩৬ এই পর্যন্ত দেখেছেন

বর্তমানে বলিউডের বেশ পরিচিত মুখ সানি লিওন। ইতোমধ্যে অভিনয় ক্যারিয়ারে এক দশক পার করে ফেলেছেন। তবুও অতীত পরিচয় তাকে তাড়িয়ে বেড়ায়। একসময় নীল ছবির জগতে নিজেকে জড়িয়ে ফেলেন তিনি। তারপর ফিরে আসেন রুপালি জগতে। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানালেন নীল ছবিতে ঢোকার আগে তার আসল নাম কী ছিল।

Sunny Leone to share her stories on your phone every night dgtl - Anandabazar

সম্প্রতি মার্কিন এক সংবাদমাধ্যমকে একটি সাক্ষাৎকার দিয়েছেন সানি। তিনি জানান, আদতে সানি তার ভাইয়ের ডাকনাম। সানি লিওনের ভাইয়ের নাম সন্দীপ সিং। পরিবারের সকলের কাছে সানি নামেই পরিচিত ছিল সে। সেই নাম ধার করেই এক দশক ধরে নীল ছবির জগত কাঁপিয়েছেন এ অভিনেত্রী।

Sunny Leone: হল না ঢাকাই ছবিতে মুখ দেখান! বাদ গেলেন সানি লিওনি, কারণ? - Bangladesh - Aaj Tak Bangla

সানি লিওন বলেন, ‘আমার আসল নাম করণজিৎ কউর। কিন্তু যখন নীল ছবির জগতে পা রাখি তখন আমাকে একটা আকর্ষণীয় নাম রাখতে বলা হয়। আমি আমার ভাইয়ের নাম ধার নিই। তারপরই আমার নাম হয়ে যায় সানি লিওন। এরপর থেকেই আমার মা আমাকে সহ্য করতে পারেন না। আমাকে একপ্রকার ঘৃণা করেন।

এভাবে একেবারেই পারেন না তিনি: সানি লিওন

নতুন শতাব্দীর শুরুতে নীল ছবিতে যাত্রা শুরু করেছিলেন সানি। এক দশক পর ২০১১ সালে সব ছেড়ে স্বামীর জন্য মুম্বাইতে চলে আসেন অভিনেত্রী। ‘বিগ বস সিজন ৫’-এর প্রতিযোগী হিসেবে ভারতীয় গ্ল্যামার দুনিয়ায় তার আত্মপ্রকাশ ঘটে। পরবর্তীতে মহেশ ভাটের ডাকে সাড়া দিয়ে ‘জিসম ২’ ছবির মাধ্যমে বলিউড সফর শুরু করেন সানি।

Sunny Leone: অতীত উস্কে খোঁচা, নীল ছবির দুনিয়া থেকে আসা সানির জীবনে ঝড় - Bengali News | Sunny Leone talks about getting rid of her adult entertainer | TV9 Bangla News

সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে সাড়া ফেলেছে সানি লিওন অভিনীত ‘কেনেডি’। এই ছবিতে অনুরাগ কাশ্যপের মতো পরিচালকের সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি। যা তার ফিল্মি ক্যারিয়ারের অন্যতম অর্জন বলে মানছেন অনেকে। প্রেক্ষাগৃহে মুক্তির অপেক্ষায় রয়েছে ছবিটি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102