রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

বি-বাড়িয়ায় পুলিশের গুলিতে নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ২৪৭ এই পর্যন্ত দেখেছেন

বি- বাড়িয়ার বিজয়নগরে মাদক মামলার আসামি ছিনিয়ে নেয়ার সময় পুলিশের গুলিতে একজন নিহত এবং ১০ পুলিশসহ ১৫ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ভোর রাতে উপজেলার পত্তন ইউনিয়নের আদমপুরে এ ঘটনা ঘটে। নিহতের নাম আইয়ুব নূর (৫৫)।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহমেদ জানান, আইয়ুব নূরের ছেলে আরিফ মিয়াকে একটি মাদক মামলার গ্রেপ্তারী পরোয়ানা বলে পুলিশ গ্রেপ্তার করে। এরপরই তাকে ছিনিয়ে নিতে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে পুলিশের ওপর হামলা চালায় আরিফের লোকজন। এতে পুলিশের ১০ সদস্য আহত হয়।

এ সময় পুলিশ ৮ রাউন্ড গুলি ছুড়লে আরিফের বাবা আইয়ুব নূরসহ আরো কয়েকজন আহত হন। আইয়ুব নূরকে জেলা সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়। আহত পুলিশ সদস্যসহ অন্যদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, আরিফের বিরুদ্ধে মাদক মামলাসহ ৫ টি মামলা রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102