সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন

রাশিয়া

পশ্চিমাদের বিষিয়ে তুলছেন জেলেনস্কি

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন

ইউক্রেনের প্রেসিডেন্ট ভালোদিমির জেলেনস্কি পুরো পশ্চিমা বিশ্বকে বিষিয়ে তুলছেন বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা।

ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেনের চালানো ড্রোন হামলার সমালোচনা করে হোয়াইট হাউস যে বক্তব্য দিয়েছে তাকে কেন্দ্র করে জাখারোভা এ কথা বললেন। খবর: তাসের।

রুশ এ কূটনীতিক বলেন, ক্রিমিয়া ব্রিজের ওপর ইউক্রেন যে ড্রোন হামলা চালিয়েছে হোয়াইট হাউস প্রকাশ্যে তার বিরোধিতা করেছে।

মারিয়া জাখারোভা একইসঙ্গে বলেন, যদিও এটি আরেকটি প্রতারণা, তবে এটি অন্য দিক দিয়ে গুরুত্বপূর্ণ- সেটি হচ্ছে আমেরিকার অবস্থানের মধ্য দিয়ে পরিষ্কার হয়েছে যে, জেলেনস্কি পশ্চিমা বিশ্বের জন্য বিষাক্ত হয়ে উঠেছেন।

টেলিগ্রাম চ্যানেলে দেয়া এক পোস্টে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র এসব কথা বলেছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102