সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:১০ অপরাহ্ন

নবীগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৮৫ এই পর্যন্ত দেখেছেন
হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকায় অভিযান চালিয়ে ৫২ পিস ইয়াবাসহ আলম চৌধুরী (৩৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ গ্রেফতারকৃত আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করে। আলম চৌধুরী পৌর এলাকার চরগাঁও গ্রামের আব্দুল হান্নান চৌধুরী ছেলে।
পুলিশ জানায়, আলম চৌধুরী দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা করে আসছেন। মঙ্গলবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নবীগঞ্জ থানার একদল পুলিশ চরগাঁও গ্রামে আলম চৌধুরীর নিজ বাড়িতে অভিযান চালায়। এসময় ৫২ পিস ইয়াবাসহ আলমকে গ্রেফতার করা হয়। বুধবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ডালিম আহমেদ গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102