শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশকে একটা মগের মুল্লুক পাইছে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন

পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছেন, আমাদের অ্যাক্টিভিস্ট ডিপ্লোম্যাট সম্পর্কে বলতে চাই। আমেরিকায় যখন তখন লোক মেরে ফেলে। তারা কি কখনো বিবৃতি দেয়? ইউএন (জাতিসংঘ) কি কোনোদিন বিবৃতি দিয়েছে? বলেছে যে, আমেরিকায় লোক মরে যায় কেন? ক্যামব্রিজে বাঙালি ছেলে ফয়সাল মারা গেল, তারা কি বলেছে তার তদন্ত কতদূর হয়েছে কিংবা রাষ্ট্রদূতরা কি দল বেঁধে কোনো বিবৃতি দিয়েছেন। তাদের জিজ্ঞেস করেন না কেন?

ঢাকা-১৭ আসনের উপনির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশের দেয়া যৌথ বিবৃতি প্রসঙ্গে গতকাল বুধবার বিকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, আপনারা জিজ্ঞেস করেন না কেন, প্রতিদিন বিভিন্ন দেশে লোক মারা যায়। তখন তারা কেন স্টেটমেন্ট দেয় না। আমেরিকায় বিভিন্ন সময় মানুষ মেরে ফেলা হলেও বিবৃতি দেয়া হয় না। আর বাংলাদেশ হলেই বিবৃতি দেয়া হয়, একটা মগের মুল্লুক পাইছে তারা।

তিনি আরো বলেন, কারা (হিরো আলম) মারল তদন্ত করে দেখতে হবে। এমনো হতে পারে কেউ কেউ ইনভলভ ছিল, আমরা জানি না। এমনো হতে পারে আগামীর নির্বাচন চায় না, তাই অনিশ্চয়তা তৈরির জন্য এ হামলা। নির্বাচন বানচাল করতে এই অকাম-কুকাম। আপনাদের (মিডিয়া) এটা তদন্ত করে বের করা উচিত। আপনাদের সঙ্গে তাদের যখন তখন সাক্ষাৎ হয়। আপনারা তাদের দেশের কথা জিজ্ঞেস করেন না কেন?

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102