রবিবার, ১০ মে ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলস সিনেড নির্বাচনে নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তেতুলিয়ার কৃষি কর্মকর্তাদের বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ সেনাবাহিনীর উদ্যোগে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ অনুষ্ঠিত স্থায়ী জলাবদ্ধতা নিরসনে সমন্বিত কর্মপরিকল্পনা আবশ্যক শ্রীমঙ্গলে পুলিশি অভিযানে নগদ টাকা সহ ২ মাদক ব্যবসায়ী আটক লেবার ও কনজারভেটিভ পার্টিকে ধরাশায়ী করে রিফর্ম ইউকের বিজয় খানাখন্দে ভরপুর শ্রীমঙ্গল হবিগঞ্জ সড়ক সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন এর মতবিনিময় সভা অনুষ্ঠিত শপথ শেষে যশোরে ফিরছেন সাবিরা সুলতানা মুন্নি সাংবাদিকদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে র‍্যলী অনুষ্ঠিত

শ্রীমঙ্গলের সাতগাঁও বাজারে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৭০ এই পর্যন্ত দেখেছেন
প্রতিবারের ন্যায় এবারও ভূনবীর ইউনিয়নের সাতগাঁও বাজার এলাকার বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির।
মঙ্গলবার(১৮ জুলাই) প্রায় ৫০০ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়। এর মধ্যে শতাধিক রোগীকে বিনামূল্যে চশমা প্রদান ও শতাধিক রোগীকে অপারেশনের জন্য মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়। এসময় চক্ষু চিকিৎসা শিবির পরিদর্শন করেন দাতা সংস্থা ফ্রেড হোলোস ফাউন্ডেশনের প্রোগ্রাম ম্যানেজার আমিনুর রহমান ও সিনিয়র প্রজেক্ট অফিসার নুরুল আলম সিদ্দিকী।
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও মেরিগোল্ড কে.জি স্কুলে অনুষ্ঠিত বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবিরে মাতারকাপন বিএনএসবি চক্ষু হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডা. সৈয়দ জিসান আহমেদ, রিফ্রেকশনিষ্ট আব্দুল মান্নান, জনসংযোগ কর্মকর্তা দেওয়ান রুহুল আমিন চৌধুরী, অপটমেট্রিষ্ট আব্দুল বাতেন তালুকদারসহ ১২ সদস্য বিশিষ্ট মেডিকেল টীম। সার্বিক ব্যবস্থাপনায় ছিল সাতগাঁও চক্ষু শিবির কমিটি।
১৮ জুলাই সকাল ৯টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত শিবিরে আসা রোগীদের চক্ষু পরীক্ষা করে ঔষধ ও চশমা প্রদান করা হয়। এদের থেকে বাছাইকৃত শতাধিক রোগীকে অপারেশনের জন্য চিহ্নিত করা হয়। একই দিনে বুলবুল আহমেদের সহযোগিতায় অপারেশনের রোগীদের বি,এন,এস,বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে প্রেরণ করা হয় এবং ল্যান্স সংযোজন শেষে পরদিন রোগীদের সাতগাঁও পৌছাইয়া দেওয়া হইবে।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা শিবির পরিচালনায় বুলবুল আহমেদকে সহযোগিতা করেন সাতগাঁও চক্ষু শিবির কমিটি সভাপতি মোঃ ইউছুফ আলী, সম্পাদক মোঃ আকবর আলী, মেরিগোল্ড কে.জি স্কুলের পরিচালক জামাল আহমেদ, মাওঃ সৈয়দ ইন্তেছার আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ভূনবীর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ডা: আবুল বশর, সিনিয়র সাংবাদিক মোঃ কাওছার ইকবাল, সমাজসেবক ছালেক হাসানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আর্থিক সহযোগিতা ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন লন্ডন প্রবাসী বুলবুল আহম্মদ ও দুই পুত্র লন্ডন প্রবাসী বোরহান আহম্মদ ও রায়হান আহম্মদ।
লেন্স সংযোজন, চশমা প্রদানসহ সার্বিক চিকিৎসা সেবা প্রদান করেন বি,এন,এস,বি চক্ষু হাসপাতাল মৌলভীবাজার।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102