দেশব্যাপী ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় ১৭ জুলাই মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে ১০দিনব্যাপি মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক কর্মকাণ্ডের শুভ উদ্বোধন করা হয়েছে। মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক, ড. উর্মি বিনতে সালাম প্রধান অতিথি হিসেবে এ কর্মকাণ্ডের শুভ উদ্বোধন করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মোঃ ফজলুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃ চৌধুরী জালাল উদ্দীন মোরশেদ, অতিরিক্ত পুলিশ সুপার ফজলুর রহমান মোহাম্মদ মহসিন, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মোঃ খালেদুজ্জামান, প্যানেল মেয়র ওয়ান কাউন্সিলর নাহিদ হোসেন, নাট্যকার খালেদ চৌধুরী, প্রেসক্লাব মৌলভীবাজারের সাবেক সাধারণ সম্পাদক সালেহ এলাহি কুটি। এর আগে মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক এক সচেতনতামূলক র্যালীর আয়োজন করা হয়।

এদিকে মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন অব ওয়ার্ল্ড ওয়াইড এর প্রতিষ্ঠাতা চীফ কোডিনেটর ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক মন্ডলীর সভাপতি মোহাম্মদ মকিস মনসুর এক বিবৃতিতে ডেঙ্গু জ্বরের প্রাদুর্ভাব বেড়ে যাওয়ায় মৌলভীবাজার পৌরসভা উদ্যোগে ১০দিনব্যাপি মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতামূলক র্যালী ও কার্যক্রম এর শুভ উদ্বোধন করার এই মানবিক ও মহতি উদ্দোগ গ্রহণ করায় মৌলভীবাজার পৌরসভার মেয়র জননেতা ফজলুর রহমান সহ সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানিয়ে এই প্রজেক্ট মৌলভীবাজার জেলার প্রতিটি এলাকায় করার জন্য দায়িত্বশীল সবার প্রতি বিনীতভাবে অনুরুধ জানিয়েছেন।নিউজ /এমএসএম