বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৩:৫০ অপরাহ্ন

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের এজিএম সম্পন্ন

ইউ কে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ২৫২ এই পর্যন্ত দেখেছেন

লন্ডন মুসলিম সেন্টারে আয়োজিত অনুষ্টানে লুটন, বার্মিংহাম , কেমব্রিজসহ ইংল্যান্ডের বিভিন্ন শহর থেকে আগত ফেঞ্চুগঞ্জ বাসির উপস্থিতিতে রোববার ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের এজিএম অনুষ্টিত হয়েছে। সকলের সিদ্ধান্তের ভিত্তিতে নতুন কমিটি গঠনের রুপরেখা গৃহিত হয়েছে। সভায় নির্বাচন পরিচালনার জন্য ১৩ সদস বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের সভাপতি গোলাম মোস্তফা ফটিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাহাঙ্গির খান, বদরুল ইসলাম রাজার যৌথ পরিচালনায় অনুষ্টিত সভায় বক্তারা ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতিকে গতিশীল করতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করার আহ্বান জানান। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতি ইউকের আগামী নির্বাচন নিয়ে দিগনির্দেশনা মুলক বক্তব্য রাখেন আশরাফ উদ্দিন, হাজি হাবিবুর রহমান, সাহেদ আহমদ চৌধুরী, আলমগীর আহমদ, মতিউর রহমান দুলাল, কালাম মতিন লুলু।

জহিরুল ইসলামের কোরআন তেলাওয়াতের মাধমে শুরু হওয়া অনুষ্টানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শহিদুল ইসলাম, সাইদুল খালেদ, মানিকুর রহমান, ছালিক মিয়া, রাহেলা শেখ, শাহাব উদ্দিন, সুমন আহমদ, নুরুল ইসলাম আতিকসহ আরো অনেকে। ফেঞ্চুগঞ্জ কল্যাণ সমিতির প্রয়াত সকল সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শেখ আবদুস সামাদ মুহিত।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102