শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১৯ জুলাই, ২০২৩
  • ১৬৯ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা করেছে মৌলভীবাজার জেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা সফল করতে মৌলভীবাজার কেন্দ্রীয় শহীদ মিনার সম্মুখে সমবেত হন নেতাকর্মীরা। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমানের নেতৃত্বে শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ চত্ত্বরে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ।

May be an image of 7 people, crowd, the Charminar, temple and text that says 'এল টি আই আল্লাহ সর্বশক্তিমান মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের NENS24 শান্তি శ్ರీ উন্নয়ন শোভাহ ভবি'

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফজলুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রাধাপদ দেব সজল, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকবর আলী, সাধারণ সম্পাদক আব্দুল মালিক তরফদার সোয়েব, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ রেজাউর রহমান সুমন, সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রুমেল আহমদ প্রমুখ।

মৌলভীবাজার জেলা আওয়ামী লীগের সদর উপজেলা, সদর পৌর আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102