সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

রাষ্ট্রীয় সফরে রাশিয়া গেলেন নৌপ্রধান

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪১৫ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: রাশিয়ার নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশটির উদ্দেশে ঢাকা ছেড়েছেন নৌবাহিনীর প্রধান এডমিরাল এম শাহীন ইকবাল।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।শুক্রবার (২৩ জুলাই) তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এ সময় তাকে বিমানবন্দরের সহকারী নৌপ্রধান (অপারেশন্স) এবং নৌ-প্রশাসনিক কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে বিদায় জানান।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, রাশিয়া সফরকালে নৌপ্রধান আগামী ২৫ জুলাই দেশটিতে অনুষ্ঠিতব্য পঞ্চম মেইন নেভাল প্যারেডে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানে এডমিরাল এম শাহীন ইকবাল বিভিন্ন দেশ থেকে আগত নৌবাহিনী প্রধান ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।

পরে তিনি রাশিয়ার নৌসদর পরিদর্শনসহ দেশটির নৌবাহিনী প্রধান এডমিরাল নিকলাই আনাতোলেভিচ ইয়েভমেনভ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এছাড়াও নৌপ্রধান দেশটির নৌ-জাদুঘর ও ঐতিহাসিক স্থাপনাসমূহ পরিদর্শন করবেন।রাষ্ট্রীয় সফর শেষে আগামী ৩০ জুলাই নৌপ্রধানের দেশে ফেরার কথা রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102