শনিবার, ২৭ জুন ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন

সাংবাদিকদের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশ সফররত ইইউ প্রতিনিধিদল সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেছে। এ বৈঠকে ডিজিটাল সিকিউরিট অ্যাক্ট ও গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

সোমবার রাজধানীর গুলশানে ইইউ অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, নিউ এজ সম্পাদক নূরুল কবীর, দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের সম্পাদক ইনাম আহমেদ ও প্রথম আলোর ইংরেজি বিভাগের সম্পাদক আয়েশা সিদ্দিক বৈঠকে অংশ নেন।

বাংলাদেশের আগামী জাতীয় নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করতে গত ৮ জুলাই থেকে ঢাকা সফরে রয়েছে ইইউ প্রাক-নির্বাচনী পর্যবেক্ষক প্রতিনিধিদল। আগামী ২৩ জুলাই পর্যন্ত প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় অবস্থান করবেন।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলের সদস্যরা ঢাকায় সফরকালে সরকারি-বেসরকারি প্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও গণমাধ্যমের সঙ্গে মতবিনিময় করছেন। তারা নির্বাচনী পরিবেশ যাচাই করছেন। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে ইইউ কোনো পর্যবেক্ষক পাঠাবে কিনা প্রতিনিধিদল সে বিষয়ে সুপারিশ করবে। তাদের সুপারিশের ওপর ভিত্তি করেই ইইউ এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102