বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন

কলাগাছের আঁশ থেকে তৈরি শাড়ি গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ জুলাই, ২০২৩
  • ২৫৪ এই পর্যন্ত দেখেছেন

কলা গাছের তন্তু (আঁশ) থেকে তৈরি ‘কলাবতী শাড়ি’ ও হস্তশিল্প গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বান্দরবান জেলা প্রশাসক ইয়াসমিন পারভীন তিবরিজি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিসভা কক্ষে তার কাছে কলা গাছের ফাইবার (তন্তু) থেকে তৈরি তিনটি শাড়ি ও দুটি গহনার বাক্স হস্তান্তর করেন বলে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

May be an image of 2 people and text

দেশের ইতিহাসে প্রথমবারের মতো, মৌলভীবাজার জেলার তাঁত ডিজাইনার রাধাবতী দেবী কলাগাছের তন্তু (আঁশ) থেকে এই মণিপুরী ডিজাইনের শাড়ি তৈরি করেছেন। অন্যদিকে অঞ্জলি দেবী ও দত্ত সিং প্রধানমন্ত্রীকে উপহার দেয়া তিনটি শাড়ি তৈরি করেছেন।

May be an image of 2 people and text that says 'အာg বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শখহাসিনা সোমবার (১৭ জুলাই ২০২৩) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মন্ত্রিপরিষদ সভাকক্ষে মন্ত্রিপরিষদ বৈঠক শেষে বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজির FNews থেকে কলাগাছের তন্ত ক কলাবতী ইয়াসিন কবীর জয়ফোা'

এছাড়া পাহাড়ি এলাকায় আবাসিক আশ্রয়কেন্দ্রের বিশেষ ‘মাচাং হাউজ’-এর মডেল, জেলা ব্র্যান্ড ক্যালেন্ডার ও ব্র্যান্ড বুকও প্রধানমন্ত্রীর কাছে তুলে দেন বান্দরবানের জেলা প্রশাসক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102