রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন অনুষ্ঠিত প্রচন্ড বৃষ্টির মধ্যে মাজার জিয়ারতে প্রধানমন্ত্রী মব জাষ্টিস বন্ধ না হলে বাংলাদেশ জঙ্গিবাদী রাষ্ট্রে পরিনত হতে পারে —ব্যারিস্টার সারা হোসেন মে দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ইসলামী শ্রমিক আন্দোলনের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত ব্র্যাক ইনস্টিটিউট অব ল্যাঙ্গুয়েজেসের ২০ বছর পূর্তি উদযাপিত বিএটি বাংলাদেশ পিএলসির ৫৩তম এজিএম অনুষ্ঠিত বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রীর শুভেচ্ছা বার্তা জাতিসংঘে পার্বত্য চুক্তির অগ্রগতি উপস্থাপন সাধু বাবুর অভিনয়ে কুমিরের পিঠে দেশ

পদত্যাগ করছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন

পদত্যাগের ঘোষণা দিয়েছেন ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সানডে টাইমস’ পত্রিকাকে তিনি বলেছেন, মন্ত্রিসভায় পরবর্তী রদবদলের সময় এ পদ থেকে সরে দাঁড়াবেন তিনি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গত চার বছর ধরে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন বেন ওয়ালেস। একাধারে তিন প্রধানমন্ত্রীর আমলে দায়িত্ব পালন করেছেন তিনি। ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য যে সাড়া দিয়েছে, তার মুখ্য ভূমিকায়ও ছিলেন তিনি।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, আগামী সাধারণ নির্বাচনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না বলে জানিয়েছেন। তবে সময় শেষ হওয়ার আগেই পদ ছেড়ে দিয়ে উপনির্বাচনের পটও প্রস্তত করবেন। আগামী সেপ্টেম্বরেই হতে পারে মন্ত্রিপরিষদের পরবর্তী রদবদল। তবে নির্দিষ্ট কোনও তারিখ এখনও জানা যায়নি।

বেন ওয়ালেস জানিয়েছেন পদত্যাগ করে তিনি পরিবারকে সময় দিতে চান।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102