বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ১১:০৫ অপরাহ্ন

ফকির আলমগীর বেঁচে থাকবেন তার গানে: তথ্যমন্ত্রী

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ৪৩৯ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: একুশে পদকপ্রাপ্ত গণসংগীত শিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তিনি তার বিদেহী আত্মার শান্তি এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে শুক্রবার (২৩ জুলাই) রাত ১০টা ৫৬ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন গণসংগীত শিল্পী ফকির আলমগীর।তার মৃত্যুতে এক শোক বার্তায় মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, ক্রান্তি শিল্পী গোষ্ঠী ও গণশিল্পী গোষ্ঠীর হয়ে ১৯৬৯ সালের গণঅভ্যুত্থানে, মহান মুক্তিযুদ্ধে কণ্ঠযোদ্ধা হিসেবে এবং নব্বইয়ের স্বৈরশাসনবিরোধী আন্দোলনে অসামান্য ভূমিকা রাখা ঋষিজ শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ফকির আলমগীর তার গানের মধ্যদিয়ে এদেশের মানুষের মাঝে বেঁচে থাকবেন।

ফকির আলমগীরের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন তার ছেলে মাশুক আলমগীর রাজিব। মৃত্যুকালে তিনি স্ত্রী ও তিন ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102