বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল নাজমুল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ জুলাই, ২০২৩
  • ৩২১ এই পর্যন্ত দেখেছেন

নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন রিয়ার এডমিরাল এম নাজমুল হাসান। রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নাজমুল হক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে নতুন নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বর্তমান নৌ বাহিনী প্রধান এডমিরাল এম শাহীন ইকবালের স্থলাভিষিক্ত হবেন তিনি।

এম নাজমুল হাসান আগামী ২৪ জুলাই ভাইস এডমিরাল পদে পদোন্নতি লাভ করবেন এবং নৌবাহিনী প্রধানের দায়িত্বভার গ্রহণ করবেন বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, রিয়ার এডমিরাল এম নাজমুল হাসানকে ২০২৬ সালের ২৩ জুলাই পর্যন্ত তিন বছরের জন্য নৌবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেয়া হলো।

আইএসপিআর জানায়, নব নিযুক্ত নৌবাহিনী প্রধান ১৯৮৬ সালের ১ জুলাই বাংলাদেশ নৌবাহিনীতে কমিশন লাভ করেন। বর্ণাঢ্য চাকরী জীবনে তিনি বিভিন্ন স্টাফ, ইসট্রাকশনাল এবং কমান্ড দায়িত্বে নিয়োজিত ছিলেন। তিনি নৌসদরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স), সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল), পরিচালক নৌ অপারেশন্স ও নৌ গোয়েন্দা এবং সশস্ত্র বাহিনী বিভাগে অসামরিক-সামরিক সংযোগ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রশিক্ষণ যুদ্ধজাহাজ বানৌজা ওমর ফারুকসহ চারটি যুদ্ধজাহাজের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।

এছাড়া তিনি বাংলাদেশ নেভাল একাডেমির কমাড্যান্ট এবং নেভাল এভিয়েশন ও বাংলাদেশ নৌবাহিনীর স্পেশাল ফোর্স সোয়াডস কমান্ড করেন।

গৌরবময় সামরিক জীবনে তিনি অত্যন্ত দক্ষতা ও সফলতার সঙ্গে কমান্ডার বিএন ফ্লিট এবং কমান্ডার চট্টগ্রাম নৌঅঞ্চল হিসেবে দায়িত্ব পালন করেন। ভাষানচরে মিায়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পুনর্বাসনসহ আশ্রয়ণ প্রকল্প বাস্তবায়নে অবদান রাখেন। কক্সবাজারে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রথমবারের মত অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফ্লিট রিভিউ (আইএফআর) ২০২২ এর প্রধান আয়োজক হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত মালদ্বীপ প্রজাতন্ত্রে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে নিযুক্ত ছিলেন।

তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড এন্ড স্টাফ কলেজ, মিরপুর এবং নেভাল ওয়ার কলেজ, যুক্তরাষ্ট্র হতে কৃতিত্বের সাথে স্টাফ কোর্স সম্পন্ন করেন।

এছাড়া যুক্তরাষ্ট্র থেকে সম্মানসূচক নেভাল কমান্ড কোর্স এবং বাংলাদেশে ন্যাশনাল ডিফেন্স কোর্স সম্পন্ন করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রী সম্পন্ন করেন। চাকরি জীবনে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য অসামান্য সেবা পদকে (ওএসপি) ভূষিত হন।

ব্যক্তিগত জীবনে তিনি মিসেস নাদিয়া সুলতানার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102