সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত শ্রীমঙ্গলে বাস ও মোটর সাইকেলের সংঘর্ষে দুই যুবকের মৃত্যু কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা

ঠাকুরগাঁওয়ে

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতা উপলক্ষে আলোচনা ও সনদ বিতরণ অনুষ্ঠিত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৮৯ এই পর্যন্ত দেখেছেন
শনিবার ( ১৫ জুলাই) ঠাকুরগাঁওয়ে জেলা পর্যায়ে জাতীয় শিশু প্রতিযোগিতা উপলক্ষে পিটিআই এর প্রশাসনিক ও একাডেমিক ভবনের হলরুমে এক আলোচনা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 শিশু একাডেমি জেলা শাখার আয়োজনে আলোচনা সভায় জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান। বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন, জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক মোঃ দৌলত উজ্জামান, গবেষণা কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, প্রীতিগাঙলী, রোহিত খান তুহিন, তুষার ভট্টাচার্য, সাইফুল ইসলাম বাবু, মনজুরুল হক প্রমুখ।
দিনব্যাপী সংগীত, নৃত্য, আবৃত্তি, চিত্রাঙ্কন, নজরুল গীতি, পল্লীগীতি,রবীন্দ্র সংগীত, ভাওয়াইয়া গান, গল্প বলা, বিতর্ক প্রতিযোগিতা,ক্রীড়া প্রতিযোগিতা সহ মোট ৪০টি ইভেন্ট ৮০০ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করে। প্রতিটি ইভেন্টে  ৩ জন করে বিজয়ী মোট ১২০ জন শিক্ষার্থীর মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
২০২২ ও ২০২৩ বিজয়ী প্রতিযোগীদেরকে সনদপত্র প্রদান করেন জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102