শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন

ফকির আলমগীরের মৃত্যুতে ফখরুলের শোক

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৪ জুলাই, ২০২১
  • ২৬২ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: বরেণ্য গণসঙ্গীতশিল্পী ফকির আলমগীরের মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেছেন।

শুক্রবার এক শোক বার্তায় এ শোক জানান মির্জা ফখরুল।ফকির আলমগীরের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, তার উদ্দীপনামূলক গান জনগণের হৃদয়ে গভীর রেখাপাত এবং শ্রমিক, কৃষকসহ মেহনতি মানুষের অধিকার আদায়ের সংগ্রামসহ স্বৈরাচারবিরোধী আন্দোলনে অনুপ্রেরণা জুগিয়েছেন।

বিএনপি মহাসচিব ফকির আলমগীরের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।করোনায় আক্রান্ত হয়ে শুক্রবার রাত ১০টা ৫৫ মিনিটে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের কোভিড ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ফকির আলমগীর।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102