শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

বিএনপির সঙ্গে বৈঠকে ইইউ প্রতিনিধি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৪৩ এই পর্যন্ত দেখেছেন

বিএনপি নেতাদের সঙ্গে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ৬ সদস্যের প্রতিনিধি দল বৈঠক করছেন । শনিবার (১৫ জুলাই) সকাল ৯টায় গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

বিএনপির পক্ষ থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপি স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, বিএনপি সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, বিএনপি মানবাধিকার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদুজ্জামান আসাদ বৈঠকে অংশ নিয়েছেন।

অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি দলের ৫ জন সদস্য বৈঠকে অংশ নিয়েছেন।

এরপর জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) সঙ্গে দলটির বৈঠকে বসবে। এই বৈঠকটি হবে গুলশানে ইউরোপীয় ইউনিয়নের কার্যালয়ে। জাপার চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের নেতৃত্বে মহাসচিব মুজিবুল হকসহ চারজন বৈঠকে অংশ নিতে পারেন।

এছাড়া ইইউর গুলশানের কার্যালয়ে বেলা আড়াইটায় জামায়াতে ইসলামীর সঙ্গে ও বিকেল চারটায় আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সঙ্গে বৈঠক হবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102