সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন

১০ টাকার টিকিটে চোখ দেখালেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

মাত্র ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখের চিকিৎসা করালেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৫ জুলাই) জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগের টিকিট কাউন্টারে সাধারণ রোগীর মতো ১০ টাকায় টিকিট কেটে চোখের চিকিৎসা নিয়েছেন প্রধানমন্ত্রী।

এসময় সাধারণ রোগীরাও চিকিৎসা সেবা নিতে পেরেছেন। হাসপাতালে প্রধানমন্ত্রী আসলেও তাদের চিকিৎসা সেবা নিতে কোন অসুবিধা হয়নি।

হাসপাতালের বহির্বিভাগের নার্স, রোগী ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীর স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী।

এসময় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক উপমহাদেশের প্রখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এবিএম আব্দুল্লাহ সঙ্গে ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102