বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন

আমি তো এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না: পরী

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৬ জুলাই, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

গেল ক’দিন ধরে ছেলে রাজ্যকে নিয়ে হাসপাতালে ছোটাছুটি করছেন হালের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। শুক্রবার রাজ্যকে নিয়ে দুঃসংবাদ দিলেন এই অভিনেত্রী। জানান, জ্বরে আক্রান্ত হওয়ায় ছোট রাজ্যর হাতে ক্যানোলা পরানো হয়েছে।

মা পরীর ভাষ্য, আমার পদ্মফুল, মনে পড়ে তোমার প্রথম ভ্যাকসিন দেওয়ার দিন আমি ভয়ে, কষ্টে কান্নায় বারবার মূর্ছা যাচ্ছিলাম। তখন আমাকে সামলানোর কেউ ছিল বলেই হয়তো কাঁদতেও সহজ লাগছিল আমার। আজ তোমার হাতে ক্যানোলা পরানো হলো তোমার ব্লাড টেস্টের জন্য।

তার কথায়, আমি একা তোমাকে বুকে ধরে সাহস জোগাই। সামনের এমন আরও কঠিন সময়ের জন্য নিজেকে প্রস্তুত করি। অনেক কঠিনেরে মোকাবিলা করব বলে। আমি জানি, তুমি আমার অনেক স্ট্রং বয়। মায়ের সমস্ত বিশ্বাস জুড়ে থেকো। আর আমাকে এমন করে আম্বা বলেই ডেকো। আমি জানি, এই আম্বাটা কী। আমি তোমার আম্মাও, আব্বাও। বাচ্চা আমার, আমি তো এই দিনগুলোর জন্য প্রস্তুত ছিলাম না।

এরপর স্যাড ইমোজি দিয়ে স্ট্যাটাসের নিচে পরী লিখেছেন, কিছু চিঠি খোলাই হয়…।

উল্লেখ্য, ২০২১ সালের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন চিত্রনায়ক শরিফুল রাজ ও পরীমণি। এরপর ২০২২ সালের ১০ আগস্ট জন্ম নেয় রাজ-পরীর প্রথম সন্তান শাহীম মুহাম্মদ রাজ্য।

গেল মে মাসে ন ডরাই’খ্যাত অভিনেত্রী সুনেরাহ বিনতে কামালের সঙ্গে রাজের কিছু বিশেষ মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ্যে আসার পর জানা যায়, ভালো যাচ্ছে না রাজ-পরীর সংসার জীবন। এরপর আলাদা ভাবে রাজ ও পরীর মুখেও শোনা যায়, একসঙ্গে থাকছেন না তারা; সম্পর্কটা বিচ্ছেদের পথেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102