শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১৬ অপরাহ্ন

৩০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ১৪ জুলাই, ২০২৩
  • ২২৩ এই পর্যন্ত দেখেছেন

কেন্দ্রীয় সম্মেলনের প্রায় সাত মাস পর বাংলাদেশ ছাত্রলীগের পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে সহ-সভাপতির ১০টি পদ বাড়ানো হয়েছে। তবে সহ-সভাপতি পদ বাড়লেও কেন্দ্রীয় কমিটির আকার আগের মতোই রয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে ৩০১ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

ঘোষিত পূর্ণাঙ্গ কমিটিতে সহসভাপতির পদ পেয়েছেন রাকিবুল হাসান রাকিব, খাদিমুল বাশার জয়, তাহসান আহমেদ রাসেলসহ ৭১ জন। যুগ্ম সাধারণ সম্পাদক করা হয়েছে আব্দুল্লাহ হীল বারী, মোহাম্মদ হোসাইন আহমেদ সোহান, মো. নাজিম উদ্দিনসহ ১১ জনকে। সাংগঠনিক সম্পাদক করা হয়েছে আতিকা বিনতে হোসাইন, আরিফ মাহামুদ, অতনু বর্মণসহ ১১ জনকে।

পূর্ণাঙ্গ কমিটি দেখতে এখানে ক্লিক করুন

এদিকে, নতুন পদগুলোতে যারা দায়িত্ব পেয়েছেন তারা হলেন- অটিজম বিষয়ক সম্পাদক পদে সৌরভ ঘোষ, মানবাধিকার বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, মাদ্রাসা শিক্ষা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, কারিগরি শিক্ষা বিষয়ক সম্পাদক রাকিভ সিরাজী, ছাত্রী ও নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক নোশিন শার্মিলী, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) বিষয়ক সম্পাদক রাইসা নাসের, উদ্যোক্তা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক শাহ আদন উজ্জামান, সামাজিক যোগাযোগ মাধ্যম বিষয়ক সম্পাদক ইমরান হোসেন সাগর।

গত ৬ ডিসেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের সম্মেলন হয়। এরপর ২০ ডিসেম্বর সাদ্দাম হোসেনকে সভাপতি ও শেখ ওয়ালী আসিফ ইনানকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই দিন ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ছাত্রলীগের সভাপতি এবং সাধারণ সম্পাদকেরও নাম ঘোষণা করেছিলেন ওবায়দুল কাদের। কিন্তু তারা এখনো পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেননি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102