বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন

ফ্রান্সে আটকা পড়েছেন ঊর্বশি রাউতেলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ১৪৮ এই পর্যন্ত দেখেছেন

ফ্যাশন উইকে যোগ দিতে গিয়ে ফ্রান্সে বিক্ষোভে আটকা পড়েছেন বলিউড অভিনেত্রী ঊর্বশি রাউতেলা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে তিনি নিজেই এ খবর জানান ।

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকার খবরে জানা যায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঊর্বশি লেখেন, ‘এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। এ কথা ভেবেও কিছুটা শান্তি হচ্ছে। আমি যখন এই শহরে এসে পৌঁছেছি, তখন চূড়ান্ত অশান্তি। তা সত্ত্বেও যে আমি নিজের পেশাগত দায়িত্ব পূরণ করতে পেরেছি, তাতেই আমি কৃতজ্ঞ।

নিজের চেয়ে বেশি নিজের টিমের সদস্যদের নিরাপত্তা নিয়ে চিন্তিত তিনি। ঊর্বশির জন্য দুশ্চিন্তায় রয়েছেন তার পরিবারের সদস্যরা। সে কথা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘দেশে আমাদের পরিবারের সকলে এই অশান্তির খবর জেনেছেন। তারা বেশ দুশ্চিন্তায় রয়েছেন। আমার চেষ্টা করছি যেন নিজেদের নিরাপদ রাখতে পারি।’

জানা যায়, ফ্রান্সে ট্রাফিক আইন না মানার অপরাধে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল এক কৃষ্ণাঙ্গ যুবকের। তারপরেই জ্বলে ওঠে প্রতিবাদ ও প্রতিরোধের আগুন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে প্যারিসে। এখন পর্যন্ত এই নিয়ে সে দেশে বিক্ষোভে শামিল হয়েছেন হাজার হাজার সাধারণ নাগরিক।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102