শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন

সি‌লেট চট্টগ্রাম ফ্রেন্ড‌শীপ ফাউ‌ন্ডেশন নেতৃবৃন্দের

সিলেটের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সৌজন্য সাক্ষাত

ইউকে বিডি টিভি নিউজ ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

সিলেট সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের নেতৃবৃন্দের সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় মঙ্গলবার (১১ জুলাই) রাজধানী গুলশান-২ এর একটি অভিজাত হোটেলের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ব‌লেন, আমরা প্রবা‌সে থাক‌তেও সিলেট এবং চট্টগ্রাম ‌বিভা‌গের মানুষের সা‌থে আন্ত‌রিকতার সহীত বি‌ভিন্ন ভা‌বে দেশ ও সামা‌জিক উন্নয়‌নের লক্ষ্যে কাজ ক‌রেছি, ভবিষ্যতেও দুই অঞ্চলের সা‌থে আমা‌দের ভ্রাতৃত্ব বন্ধন বজায় থাকবে।

সাক্ষাতে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের  উপদেষ্টা ও বাংলাদেশ আওয়ামীলীগের ক্রীড়া বিষয়ক উপ কমিটির সাবেক সদস্য মামুন চৌধুরী, বেটার বাংলাদেশের চেয়ারম্যান ড. মাসুদ এ খান সহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

উল্লেখ্য, এই প্রথম কোন প্রবা‌সি ক‌মিউনি‌টি নেতা বাংলাদেশি রাজনীতী‌বিদ হি‌সে‌বে নির্বাচ‌নের মাধ‌্যমে বিপুল ভো‌টে নির্বা‌চিত হ‌য়ে অলি আউলিয়ার পূণ্যভূমিখ্যাত আধ্যাত্মিক নগরী সিলেট সিটি কর্পোরেশনের মেয়‌র পদে দা‌য়ি‌ত্বে গ্রহণ করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102