মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন আন্ডার সেক্রেটারি উজরার সাক্ষাৎ আজ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৩ জুলাই, ২০২৩
  • ২১০ এই পর্যন্ত দেখেছেন

ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার আজ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাত করবেন। এদিন সকাল সাড়ে ৯টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি।

এদিকে উজরা জেয়ার নেতৃত্বে দেশটির প্রতিনিধিদল বুধবার কক্সবাজারের উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। সকাল পৌনে ৯টায় কক্সবাজার বিমানবন্দরে নামে প্রতিনিধিদলটি। এ সময় বিমানবন্দরে তাদের স্বাগত জানান আরআরআরসি ও জেলা প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনকালে আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নারী ও শিশুদের মাঝে খাবার সামগ্রী ও ওষুধ বিতরণ করেন।

উজরা জেয়া চার দিনের সফরে বাংলাদেশে এসেছেন। মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যা ৬টার পর তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বাংলাদেশ নিয়ে নতুন মার্কিন ভিসা নীতি ঘোষণার পর উজরা জেয়াই যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি হিসেবে বাংলাদেশ সফর করছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102