শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন

প্রাথমিকের প্রধান ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২০৮ এই পর্যন্ত দেখেছেন

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের শূন্য পদের তথ্য পাঠানোর নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে নির্ধারিত ছকে এ তথ্য পাঠাতে বলা হয়েছে।

মঙ্গলবার প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পরিচালক (পলিসি ও অপারেশন) মনীষ চাকমা স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

চিঠিতে বলা হয়, ৩০ জুন পর্যন্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদের তথ্য প্রয়োজন। আগামী ১৮ জুলাইয়ের মধ্যে ইমেইলে (ad.recruitdpe@yahoo.com) নির্ধারিত ছক মোতাবেক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের অনুমোদিত, কর্মরত ও শূন্য পদে তথ্য পাঠানোর জন্য বলা হলো।

জানা গেছে, ছকে উপজেলার নাম উল্লেখ করে সব প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অনুমোদিত পদ, ৬৫ শতাংম হিসেবে পদোন্নতি যোগ্য পদ, পদোন্নতি পাওয়া কর্মরত শিক্ষকের সংখ্যা, চলতি দায়িত্বে কর্মরত শিক্ষকের সংখ্যা, পদোন্নতি যোগ্য শূন্য পদের সংখ্যা, ৩৫ শতাংশ হিসেবে সরকারি নিয়োগ যোগ্য মোট পদ সংখ্যা, সরাসরি নিয়োগ যোগ্য শূন্য পদের সংখ্যা, মোট শূন্য পদের সংখ্যা ও মামলাজনিত সংরক্ষিত পদের সংখ্যা অন্তর্ভুক্ত করে পাঠাতে বলা হয়েছে।

সংগৃহীত ছবি

অপর একটি ছকে উপজেলার নাম উল্লেখ করে প্রাক-প্রাথমিকসহ সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা, কর্মরত পদ সংখ্যা ও চলতি দায়িত্বসহ সহকারী শিক্ষকের শূন্য পদের সংখ্যা লিপিবদ্ধ করে ইমেইলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102