সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

ঝড় তুলেছেন তামান্না

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

জনীকান্তের আসন্ন ছবি ‘জেলার’-এর গান কাভাল্লার প্রোমো মুক্তি পেতেই ঝড় উঠে গেছে সোশ্যাল মিডিয়ায়। দক্ষিণী বোম্বশেল তামান্না ভাটিয়ার ডান্সস্টেপ ওরফে হুকস্টেপ এখন ভাইরাল। কোঁকড়া চুলের তামান্নার শরীরী বিভঙ্গ থেকে চোখ সরাতেই পারছেন না ফ্যানরা। আর এসবের মাঝেই এক ফ্যান শাকিরার ‘ওয়াকা ওয়াকা’ গানের সঙ্গে সিংক করাল কাভাল্লাকে।

তামান্নার নতুন নামকরণ তিনি করেছেন ‘ইন্ডিয়ান শাকিরা’, এই ভিডিও চোখে পড়েছে তামান্নারও। টুইট করে তিনি বলেছেন, ‘মানতেই হবে, এই সিংক বেশ ভালো।

তবে তামান্নার ‘কাভাল্লা’র আগে ঘটে যাওয়া বিস্ফোরণের রেশ এখনো কাটেনি অনেকের।

‘লাস্ট স্টোরিজ ২’ ছবিতে জুটি বেঁধেছিলেন তামান্না এবং বিজয় ভার্মা। পর্দায় প্রেমে করার জন্য এই প্রথম একত্রিত হয়েছিলেন এই জুটি। কিন্তু তাদের প্রেম পর্দা থেকে গড়িয়েছে বাস্তবেও। তামান্না-বিজয়ের কেমিস্ট্রিতে এখনো বুঁদ দর্শকরা। আগস্টেই মুক্তি পাচ্ছে সুপারস্টার রজনীকান্তের এই সিনেমা। নেলসন দিলীপকুমারের পরিচালনায় ‘জেলার’ সিনেমাটিতে আরো অভিনয় করছেন রাম্যা কৃষ্ণন, শিব রাজকুমার ও মোহনলাল। চলতি বছরের ১০ আগস্ট এটি মুক্তি পাবে।

নিউজ/এম.এস.এম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102