শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:৫৫ পূর্বাহ্ন

এবার যুক্তরাষ্ট্রে কোরআন প্রতিযোগিতায় হাফেজ মোহান্নাদের চমক

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২০৪ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় এবার দেশের মুখ উজ্জ্বল করলেন বাংলাদেশের হাফেজ মোহান্নাদ বিন মোহাম্মাদ। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হিফজুল কোরআন প্রতিযোগিতায় ৩০টি দেশের প্রতিযোগীদের পেছনে ফেলে তৃতীয় স্থান অর্জন করেন।

সোমবার (১০ জুলাই) মোহান্নাদের চাচা বাংলাদেশি আলেম ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম শায়েখ কারি নূর মোহাম্মদ বিন আবুল হোসাইন এই তথ্য নিশ্চিত করেন। তিনি ওই প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অবস্থিত ইসলামিক ইউনিভার্সিটি অব মিনিসোটার আয়োজনে আন্তর্জাতিক এই হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ৩০টি দেশের ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। গত ৫ জুলাই হাফেজ মোহান্নাদ বিন মোহাম্মাদ আমেরিকার এ প্রতিযোগিতায় অংশ নিতে মিনেসোটায় পৌঁছান।

কোরআন প্রতিযোগিতায় আন্তর্জাতিক কারিদের মধ্য থেকে বিচারক ছিলেন কুয়েত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মুহাম্মদ ফালাহ মান্দকার, উম্মুল কোরা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. সালেম বিন ঘরুল্লাহ আল-জহেরানি, তৈয়বা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুহেল ইকবাল প্রমুখ।

উল্লেখ্য, বিশ্বজয়ী এ হাফেজের  পিতা শায়েখ মোহাম্মাদ বিন হাফিজ কাতার ধর্ম মন্ত্রণালয়ের ইমাম ও খতিব। মোহান্নাদের দাদা ছিলেন জামিয়া ইসলামিয়া আরাবিয়া, দক্ষিণ মির্জানগরের মহাপরিচালক শায়খুল হুফফাজ হযরত মাওলানা হাফিজুল্লাহ্ (রহঃ)। তাঁর নানা নরসিংদী রায়পুরার বাখরনগর কাছিমুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফেজ মাওলানা তাজুল ইসলাম। তিনিও আশির দশকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় শীর্ষ স্থান অধিকার করে দেশের জন্যে সুনাম বয়ে আনেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102