শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

বাংলাদেশ নিয়ে এবার অস্ট্রেলিয়া হাইকমিশনের ভ্রমণ সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২৫৭ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের পর এবার ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশন দেশটির নাগরিকদের জন্য ভ্রমণ সতর্কবার্তা হালনাগাদ করেছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় হাইকমিশনের ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্ট দেওয়া হয়েছে।

এতে বলা হয়েছে, ২০২৪ সালের জানুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে জাতীয় নির্বাচন হতে পারে। এ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক কর্মকাণ্ড বাড়বে। জনসমাবেশ ও বিক্ষোভ মিছিল হতে পারে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলগুলো কোনোরকম সতর্ক সংকেত ছাড়াই সহিংস হয়ে উঠতে পারে।

এ কারণে সমাবেশ ও বিক্ষোভ সমাবেশ এড়িয়ে চলতে এবং চলাচলের সময় আশপাশে নজর রাখতে অস্ট্রেলিয়ার নাগরিকদের পরামর্শ দেওয়া হয়েছে।

এর আগে জাতীয় নির্বাচন সামনে রেখে ঢাকাসহ দেশের বড় বড় শহরে নিজ দেশের নাগরিকদের সতর্কতার সঙ্গে চলাফেরার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। মঙ্গলবার দুপুরে ঢাকায় মার্কিন দূতাবাসের ওয়েবসাইট থেকে এই সতর্কতা জারি করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102