মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

মার্কিন প্রতিনিধি দল ঢাকায়

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ১৭১ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়ার নেতৃত্বে মার্কিন প্রতিনিধি দল চার দিনের সফরে ঢাকায় পৌঁছেছে।

প্রতিনিধি দলে আরো রয়েছেন-মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং ইউএসএআইডি এশিয়া ব্যুরোর উপ-সহকারী প্রশাসক অঞ্জলি কৌর।

মঙ্গলবার (১১ জুলাই) সন্ধ্যায় দিল্লি থেকে তারা ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেন। বাংলাদেশের জন্য নতুন মার্কিন ভিসানীতি ঘোষণার পর এবারই যুক্তরাষ্ট্র থেকে কোনো জ্যেষ্ঠ প্রতিনিধি ঢাকায় সফরে এলেন।

সফরকালে তারা বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইনমন্ত্রী আনিসুল হক, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

এছাড়া তারা নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও আলাপ করবেন।

কূটনৈতিক সূত্র জানিয়েছে, উজরা জেয়া আগামী বৃহস্পতিবার সরকারের পাশাপাশি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে অবাধ ও সুষ্ঠু নির্বাচন, শ্রম অধিকার, মানবাধিকার, মানবপাচার ও রোহিঙ্গা সংকট, মতপ্রকাশের স্বাধীনতা এবং সংখ্যালঘুদের অধিকার সুরক্ষার বিষয়ে আলোচনা করবেন।

সফরের দ্বিতীয় দিনে আজ বুধবার তিনি রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে যাবেন।

এর আগে গত শনিবার ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দল বাংলাদেশে এসেছে। তারা ১৬ দিন অবস্থান করে নির্বাচন পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলে সূত্রে জানা গেছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102