মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

মুক্তিযুদ্ধবিষয়ক

সচিব খাজা মিয়া ওএসডি

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ১২ জুলাই, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচনি প্রচারে নেমে আলোচনায় আসা মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব খাজা মিয়াকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব থাকাকালে গত ১ জুন জ্যেষ্ঠ সচিব হন খাজা মিয়া। তার চাকরির মেয়াদ আরও ছয় মাস আছে। বিসিএস দশম ব্যাচের প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা ২০২০ সালের ৩০ নভেম্বর থেকে ২০২১ সালের ২ জুন পর্যন্ত তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের দায়িত্বে ছিলেন।

আগামী নির্বাচনে নিজ এলাকা নড়াইল-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন চাওয়ার ঘোষণা দিয়ে সম্প্রতি প্রচার চালান খাজা মিয়া। এছাড়া এই আসনের বর্তমান সংসদ সদস্য কবিরুল হকের (মুক্তি) বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ তুলে সমালোচনা করেছিলেন বলেও গণমাধ্যমের খবরে বলা হয়।

সরকারি চাকরিতে থেকে রাজনৈতিক প্রচারের কারণে সচিব খাজা মিয়ার বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিবকে উকিল নোটিসও পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী।

এতে বলা হয়, খাজা মিয়ার চাকরির মেয়াদ এখনো আছে। অথচ গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী কোনো সরকারি কর্মকর্তার অবসর গ্রহণের পর ৩ বছর পার হওয়ার আগে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ নেই।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102