সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আওয়ামী লীগ কখনও জনগণের মেন্ডেট ছাড়া কাজ করে না। কোনো শক্তির ওপর নির্ভর না করে জনগণের শক্তি নিয়ে চলে আওয়ামী লীগ সরকার। কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না।

আজ মঙ্গলবার সকালে টিসিবি ভবনে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের প্রতিনিধি সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘বিএনপি যে এক দফা আন্দোলনের ঘোষণা দিয়েছে তাতে কোনোক্রমেই আওয়ামী লীগ সরকারকে উৎখাত করা যাবে না।

তিনি বলেন, ‘দেশে ষড়যন্ত্রের পর ষড়যন্ত্র চলছে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

শান্তিপূর্ণভাবে সবকিছু মোকাবেলা করা হবে জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা কোনো অরাজকতা করবো না। আমরা শান্তিপূর্ণভাবে সবকিছু মোকাবেলা করবো।

কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘জনগণের শক্তির ওপরে কোনো শক্তি নেই, এটা আওয়ামী লীগ বিশ্বাস করে। আপনারাও বুঝিয়ে দেবেন, জনগণের ঐক্যই সবচেয়ে বড় শক্তি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পঁচাত্তরে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড আমরা দেখেছি। ১৪ সালে জ্বালাও পোড়াও আন্দোলন দেখেছি, জঙ্গিবাদের উত্থানের কথা সবার মনে আছে। এখন সবাই মিলে বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে চাচ্ছি। কোনো পেশিশক্তি ষড়যন্ত্র করে সফল হবে না।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের নেতারা এ সময় বক্তব্য দেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102