মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন

স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার

বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করে যুক্তরাষ্ট্র

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ১৮৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশে আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না, আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি বলে সাফ জানিয়ে দিয়েছেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রধান মুখপাত্র ম্যাথিউ মিলার।

স্থানীয় সময় সোমবার (১০ জুলাই) স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত ব্রিফ্রিংয়ে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে এ মন্তব্য করেন তিনি।

বাংলাদেশের নির্বাচনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান নিয়ে রাশিয়া, চীন ও ইরানের সমালোচনা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি স্মরণ করিয়ে দিতে চাই তা হলো- বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বারবার অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য তার নিজের অঙ্গীকারের কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের ৫০ বছরের দ্বিপাক্ষিক সম্পর্ক। আমরা কোনো রাজনৈতিক দলকে সমর্থন করি না। আমরা একটি প্রকৃত গণতান্ত্রিক প্রক্রিয়াকে সমর্থন করি।

এ বিষয়ে তিনি বলেন, এর আগে অন্য একটি প্রশ্নের জবাবে আমি বলেছি- অন্য কোনো দেশ যখন যুক্তরাষ্ট্রের নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করে তখন সেটাকে আমরা হস্তক্ষেপ মনে করি না। এই সমালোচনাকে আমাদের গণতন্ত্র শক্তিশালী করার সহায়ক হিসেবে মনে করি। আমরা জানি না কেন অন্য কোনো দেশ আপত্তি করবে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নাগরিক নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্রবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ও দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র বাংলাদেশ সফরের বিষয়ে এক প্রশ্নে তিনি বলেন, উজরা জেয়া ১১ থেকে ১৪ জুলাই বাংলাদেশ সফর করবেন। সফরে তিনি মানবাধিকার, রোহিঙ্গা শরণার্থী সংকট, শ্রম সংক্রান্ত বিষয়, অবাধ ও সুষ্ঠু নির্বাচন এবং মানব পাচারের বিষয় নিয়ে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।

এছাড়া তিনি মতপ্রকাশের স্বাধীনতা, শ্রম অধিকার এবং সরকার ও গণতন্ত্র নিয়ে সুশীল সমাজের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102