বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ১০:২৮ পূর্বাহ্ন

সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কাছে তিতাসের পাওনা ৬ হাজার ৭০১ কোটি

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২১১ এই পর্যন্ত দেখেছেন

সরকারের কাছে ১ হাজার ৬৫৭ কোটি আর বেসরকারি খাতে ৫ হাজার ৪৪ কোটি টাকা বকেয়া পড়ে রয়েছে তিতাস গ্যাসের। এ তথ্য জানিয়েছেন সংস্থার এমডি প্রকৌশলী হারুনুর রশীদ মোল্লাহ।

সোমবার (১০ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

তিনি বলেন, বকেয়া বিল ও অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা তিতাসের নিয়মিত কাজের একটি অংশ। অবৈধ সংযোগ দেয়ার দায়ে ২২৮ জন কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হয়েছে। ২০২১ এর অক্টোবর থেকে চলতি বছরের জুন পর্যন্ত ৬ লাখ ২ হাজার অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এ সময় ৬৬৮ কিলোমিটার অবৈধ পাইপ লাইন উচ্ছেদ করা হয়।

তিনি আরও বলেন, তিতাস গ্যাসের টিম যখন অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে যায়, তখন অনেক ক্ষমতাসীন দলের এমপির লোকজন বাধা দেয়ার চেষ্টা করে। সরকারের উপরের মহলের হস্তক্ষেপে সেই সমস্যার সমাধান হয়েছে বলেও জানান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102