বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৫৪ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সম্পর্ক ‘রক-সলিড’: বাইডেন

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২৪৩ এই পর্যন্ত দেখেছেন

যুক্তরাজ্য সফরে গিয়ে দেশটির প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ডাউনিং স্ট্রিটে তাদের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সম্পর্ক ‘রক সলিড’ (অপরিবর্তনীয়) বলে বর্ণনা করেন। সোমবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে এ তথ্য জানা গেছে।

আজ লিথুয়ানিয়ায় অনুষ্ঠিত ন্যাটো সম্মেলনের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন এই দুই নেতা। এসময় ইউক্রেনে যুক্তরাষ্ট্রের ক্লাস্টার বোমা পাঠানোর ঘটনায় নিরুৎসাহিত করেন সুনাক।

বৈঠক শেষে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এক বিবৃতিতে বলেন, যেহেতু আমরা বর্তমানে একই বাস্তবিক এবং আর্থিক নিরাপত্তার বিষয়ে নজিরবিহীন চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছি তাই এই সময়ে আমাদের মিত্ররা আগের চেয়ে আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ।

বিবৃতিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী আরও বলেন, ইউরোপে ন্যাটোর অন্যতম নেতৃস্থানীয় দেশ হলো যুক্তরাষ্ট্র। একই সঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক, প্রতিরক্ষা এবং কূটনৈতিক সহযোগীও এবং আমরা ইউক্রেনকে তাদের রণক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা দেয়ার ক্ষেত্রেও শীর্ষস্থানীয় দেশ।

ইংল্যান্ড সফরের সময়ে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গেও মার্কিন প্রেসিডেন্টের সাক্ষাৎ করার কথা রয়েছে। হোয়াইট হাউস জানিয়েছে, রাজার সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জলবায়ু পরিবর্তন এবং পরিবেশ সংক্রান্ত বিভিন্ন ইস্যু আলোচনা করবেন।

এর আগে বাইডেন দ্য বিস্ট নামে প্রেসিডেন্সিয়াল গাড়িতে করে ডাউনিং স্ট্রিটে আসেন। তিনি গাল গালিচা দিয়ে হেঁটে গিয়ে সুনাকের সঙ্গে হাত মেলান এবং ছবি তোলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102