বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৯:৪১ অপরাহ্ন

ভারত সফর শেষে মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় আসছে আজ

ইন্দো-প্যাসিফিক স্থিতিশীলতায় গুরুত্ব যুক্তরাষ্ট্র-ভারতের

আন্তর্জাতিক ডেস্ক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১১ জুলাই, ২০২৩
  • ২১৯ এই পর্যন্ত দেখেছেন

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রা সঙ্গে বেঠক করেছেন মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকার–সম্পর্কিত আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। এছাড়া ভারতের পররাষ্ট্র সচিব (পশ্চিম) সঞ্জয় ভার্মার সঙ্গেও তার বৈঠক হয়েছে।

সোমবার (১০ জুলাই) দিল্লিতে দুটো বৈঠক শেষে উজরা জেয়া এক টুইট বার্তায় এই তথ্য জানিয়েছেন।

ভারতের পররাষ্ট্র সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে উজরা জেয়া বলেন, এই সংলাপ যুক্তরাষ্ট্র-ভারত অংশীদারিত্ব ও আঞ্চলিক স্থিতিশীলতা এবং বেসামরিক নিরাপত্তা জন্য অভিন্ন প্রচেষ্টা।

সঞ্জয় ভার্মার সঙ্গে বৈঠক শেষে উজরা জেয়া বলেন, বৈশ্বিক ও আঞ্চলিক চ্যালেঞ্জ মোকাবেলায় আপনার অব্যাহত অংশীদারিত্বের জন্য ধন্যবাদ। মার্কিন যুক্তরাষ্ট্র-ভারত সহযোগিতা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার এবং আরও শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বিশ্বের জন্য অপরিহার্য।

বৈঠকের পর বিনয় মোহন কোয়াত্রা বলেন, নিয়মভিত্তিক ও ইন্দো-প্যাসিফিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা হয়েছে। তবে এই বৈঠকে বাংলাদেশকে নিয়ে আলোচনা হয়েছে কিনা জানা যায়নি।

এদিকে, ভারত সফরের পর মার্কিন প্রতিনিধি দলটি ঢাকায় আসছে আজ। আন্ডার সেক্রেটারি উজরা জেয়া ১১ থেকে ১৪ জুলাই ঢাকা সফরে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। ঢাকায় তাঁরা আসন্ন জাতীয় নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ করার স্বার্থে সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজের সঙ্গে কথা বলবে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102