শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন

বদলগাছীতে

পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু

মোঃ ফারুক হোসেন
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২৫ এই পর্যন্ত দেখেছেন

নওগাঁ জেলার বদলগাছীতে পরিবারের অসতর্কতার কারণে বালতির পানিতে পড়ে রোজা (৪) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত রোজা বদলগাছীর উপজেলার পাহাড়পুর ইউপির কিসামত পাঁচঘড়িয়া গ্রামের আব্দুল মালেকের মেয়ে।

স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে, সোমবার (১০ জুলাই) সকাল আনুমানিক ১১টার দিকে বাড়ির টিউবওয়েল পাড়ে একটি বড় বালতিতে করে পানি দিয়ে মেয়েকে গোসল করতে বলে তার মা ঘরের কাজ করতে যায়। কিছুক্ষণ পরে রোজার ভাই জুনাইদ (৮) এসে দেখতে পায় তার বোনের মাথা বালতির মধ্যে ঢুকানো। এ অবস্থা দেখে সাথে সাথে ঘরে গিয়ে মাকে ডাক দেয়। রোজার মা এসে রোজাকে বালতির মধ্যে থেকে তুলে দেখে সে মারা গেছে।

এ অবস্থায় মা চিৎকার চেঁচামেচি করে কান্না করলে আশেপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে আসে। স্থানীয় লোকজন এসে দেখে রোজা মারা গেছে। এলাকাবাসী বিষয়টি থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

বদলগাছী থানার অফিসার ইনচার্জ (ওসি) (তদন্ত) রায়হান হোসেন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যপারে পরিবারের লোকজন থানায় কোন অভিযোগ করেনি। তবে থানায় একটি অপমৃত্যুর (ইউডি মামলা) অভিযোগ হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102