মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

ব্রিটেনে এক মাইল দীর্ঘ পিঁপড়ার ঝাঁক

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : সোমবার, ১০ জুলাই, ২০২৩
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনের দক্ষিণ উপকূলে একটি আবহাওয়া রাডারে উড়ন্ত পিঁপড়ার এক মাইল লম্বা ঝাঁক ধরা পড়েছে।

শুক্রবার ব্রিটেনের আবহাওয়া পরিষেবা প্রতিষ্ঠান মেট অফিস পিঁপড়ার এই ঝাঁক শনাক্ত করে। দিনটিকে ‘উড়ন্ত পিপড়া দিবস’ হিসাবে চিহ্নিত করা হয়েছে। রাডারে পোকামাকড় বৃষ্টির মতো দেখায়। স্কাই নিউজ।

মেট অফিসের কর্মকর্তা সাইমন পাটট্রিজ বলেন, ব্রিটেনের দক্ষিণ অংশে বছরের এই সময়ে প্রতি সপ্তাহে অন্তত একবার ডানাযুক্ত পোকা বৃষ্টির রাডারে ধারা পড়ে। তখন তাদের সাধাণরত কয়েক মাইলজুড়ে উড়তে দেখা যায়। বৃষ্টি থাকলে তাদের উড়তে দেখা যায় না।

ভেজা আবহাওয়ার কারণে শনিবার কোনো ঝাঁক ধরা পড়েনি বলে জানান তিনি। পুরুষ এবং নতুন রানি পিঁপড়ারা মিলিত হতে যখন বাসা ছেড়ে চলে যায় তখন তাদের এ ঝাঁক দেখা যায়। রয়্যাল সোসাইটি অব বায়োলজি অনুযায়ী, জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে প্রায় ৯৬ শতাংশ দিনে পিঁপড়ার ঝাঁক দেখা যায়।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102