বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
হৃদয়ে শ্রীমঙ্গলের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত প্রবাসীদের অর্থায়নে খাদ‍্য সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদের দাফন রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হযরত শাহ জালাল (র.) মাজারে রাজনৈতিক শ্লোগানের নিন্দা ও প্রতিবাদ বঙ্গবন্ধুর ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ ট্রলি সেবায় টাকা আদায়ে নিষেধাজ্ঞায় স্বেচ্ছাসেবকদের ক্ষোভে গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিল সাউথ ওয়েষ্ট রিজিওনের ইফতার মাহফিল অনুষ্ঠিত সোয়ানসি মৌলভীবাজার এসোসিয়েশনের ইফতার পার্টি অনুষ্ঠিত যশোরে হোটেল থেকে ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার

আইটিএফসি'র কাছে থেকে

জ্বালানি তেল কিনতে ১.৪ বিলিয়ন ডলার ঋণ পাচ্ছে বাংলাদেশ

অর্থনৈতিক প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩
  • ২১২ এই পর্যন্ত দেখেছেন

ডলার সংকটের মধ্যে জ্বালানি তেল আমদানিতে বড় অঙ্কের অর্থায়ন পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইন্টারন্যাশনাল ইসলামিক ট্রেড ফিন্যান্স করপোরেশন (আইটিএফসি) ১ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণ দিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করেছে।

শনিবার (৮ জুলাই) সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা এসপিএ এ তথ্য জানায়।

এ অর্থ দিয়ে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) চলতি বছরের জুলাই থেকে ২০২৪ সালের জুন পর্যন্ত জ্বালানি তেল আমদানি করতে পারবে। ইসলামি উন্নয়ন ব্যাংকের (আইডিবি) সহযোগী সংস্থা জেদ্দাভিত্তিক আইটিএফসি থেকে নিয়মিত ঋণ নিয়ে তেল আমদানি করে থাকে বাংলাদেশ।

আইডিবির সদস্য হিসেবে এ ব্যাংকে মালিকানা আছে বাংলাদেশের। সব মিলিয়ে প্রায় সাড়ে ৩ শতাংশের কাছাকাছি সুদে আইটিএফসি থেকে ঋণ পেয়ে আসছে বিপিসি।

আরব নিউজ জানায়, বাংলাদেশের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধি দলের জেদ্দা সফরকালে আইটিএফসির সদর দপ্তরে সম্প্রতি এ নিয়ে চুক্তি সই হয়েছে। এ চুক্তি উভয় প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী অংশীদারিত্বের প্রতিফলন, যা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় ভূমিকা রাখবে বলে এক বিবৃতিতে বলা হয়েছে।

এর আগে সংকটের কারণে সরকারি ও বেসরকারি ব্যাংকগুলোকে চাহিদা অনুযাযী ডলার দিতে পারছিল না বাংলাদেশ ব্যাংক। এতে জ্বালানি তেল আমদানির বেশ কিছু বিল যথাসময়ে পরিশোধ করতে পারেনি রাষ্ট্রায়ত্ত তেল আমাদানিকারক সংস্থা বিপিসি।

এতে আমদানি বাবদ ৩০ কোটি ডলারের বেশি বিল বকেয়া হয়েছে বলে গত মে মাসে রয়টার্সসহ সংবাদমাধ্যমে খবর এসেছিল। ওই সময় দ্রুত বকেয়া পরিশোধ করা না গেলে কয়েকটি প্রতিষ্ঠান জ্বালানি সরবরাহ বন্ধ করে দিতে পারে বলেও বিপিসির শঙ্কার কথা তুলে ধরা হয়েছিল রয়টার্সের প্রতিবেদনে। বলা হয়েছিল, ইতোমধ্যে কিছু কোম্পানি আগের পরিকল্পনার চেয়ে সরবরাহ কমিয়েও দিয়েছে।

মূলত ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেইনে রাশিয়ার আগ্রাসন শুরুর পর বাংলাদেশে বিদেশি মুদ্রার রিজার্ভ কমতে থাকে এবং প্রধান বিদেশি মুদ্রা ডলারে টান পড়ে। তখন থেকেই শুরু হওয়া সংকট ২০২৩ সালে এসে আরও প্রকট হয়। পরে আইএমএফ থেকে ঋণ নেওয়াসহ আরও কিছু উন্নয়ন সহযোগীদের কাছ থেকে বাজেট ঘাটতি নিয়ে সংকট মোকাবিলা করা হচ্ছে। ডলার সংকটের ওই সময়ে আইটিএফসির আগের ঋণও যথাসময়ে পরিশোধ করতে না পারায় তা নিয়ে সংস্থাটির সঙ্গে অর্থ মন্ত্রণালয় সময় বাড়ানোর দেন দরবার চালিয়ে যাচ্ছিল বলে সংবাদমাধ্যমে খবর এসেছিল।

এরপর নতুন করে আগামী এক বছরে জ্বালানি তেল আমদানিতে অর্থায়নে নতুন করে ১ দশমিক ৪ বিলিয়ন ডলার দিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করে আইডিবির সহযোগী সংস্থা আইটিএফসি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102