বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৮ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীকে ‌‘না’ বলা অসম্ভব: তামিম ইকবাল

স্পোর্টস ডেস্ক
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২২১ এই পর্যন্ত দেখেছেন

সবাইকে অবাক করে দিয়ে গত বৃহস্পতিবার আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান তামিম ইকবাল। দেশসেরা এই ওপেনারের আচমকা এমন সিদ্ধান্তে হতবাক সবাই। এরপর তামিম ইকবালকে ডেকে নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে অবসরের সিদ্ধান্ত থেকে সরে আসেন তামিম।

এরপর তিনি নিজেও স্বীকার করেছেন প্রধানমন্ত্রীকে ‘না’ বলা সম্ভব নয়। স্ত্রী আয়েশা ইকবাল ও প্রধানমন্ত্রীর সঙ্গে তোলা একটি ছবি সংযুক্ত করে নিজের ফেসবুক পেজ থেকে এক পোস্ট করেছেন। যেখানে তিনি লেখেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীকে না বলতে পারিনি।

প্রধানমন্ত্রীকে ‘না’ বলা অসম্ভব, অবসর ভেঙে তামিম 

প্রধানমন্ত্রীর বাসা থেকে বের হওয়ার পর গণমাধ্যমে তামিম বলেছেন, ‘আজ দুপুরে আমাকে মাননীয় প্রধানমন্ত্রী তার বাসায় দাওয়াত করেছিলেন। উনার সঙ্গে অনেক্ষণ আমরা আলোচনা করেছি। উনি আমাকে নির্দেশ দিয়েছেন খেলায় ফিরে আসতে। আমি আমার রিটায়ারমেন্ট এই মুহূর্তে তুলে নিচ্ছি। কারণ আমি সবাইকে না বলতে পারি কিন্তু দেশের সবচেয়ে বড় ব্যক্তিকে না বলা আমার পক্ষে অসম্ভব। তাতে অবশ্যই পাপন ভাই ও মাশরাফি ভাইয়ের বড় ভূমিকা ছিল। মাশরাফি ভাই আমাকে ডেকে নিয়েছেন। পাপন ভাই সঙ্গে ছিলেন। প্রধানমন্ত্রী আমাকে দেড়মাসের জন্য একটা ছুটিও দিয়েছেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102