সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

যশোরে ইজিবাইককে চাপা দিলো বাস, একই পরিবারের ৪ জনসহ নিহত ৮

যশোর সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ৮ জুলাই, ২০২৩
  • ২৩৩ এই পর্যন্ত দেখেছেন

যশোর সদরে পেছন থেকে আসা দ্রুত গতির একটি বাসের চাপায় ইজিবাইকে থাকা আট যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন একই পরিবারের সদস্য বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

শুক্রবার (৭ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে যশোরের লেবুতলা তেতুলতলা এলাকার যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন- ইজিবাইক চালক যশোর সদরের সুলতানপুরের সাইফুলের ছেলে ইমরান হোসেন (২৭), বাঘারপাড়ার যাদবপুরের বাসিন্দা হেলালের জমজ ছেলে হোসেন (২) ও হাসান (২), তার মেয়ে খাদিজা (৭), ও হেলালের মা মাহিমা (৬০)। অপর নিহত হলেন- একই গ্রামের বাবুল মুন্সির স্ত্রী ফাহিমা খাতুন (৩০)। বাকি দুইজনের নাম জানা যায়নি।

জাহাঙ্গীর হোসেন নামের এক প্রত্যক্ষদর্শী জানান, যশোর থেকে একটি ইজিবাইক আটজন যাত্রী নিয়ে লেবুতলা বাজারের দিকে আসছিল। তেতুলতলা নামক স্থানে পৌঁছে ইজিবাইকটি ডানের একটি বাইপাস সড়কে নামার চেষ্টা করে। এসময় পেছন থেকে আসা বাসটি ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে সাত জন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, লেবুতলায় সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালকসহ আটজন নিহত হয়েছেন বলে জানতে পেরেছি। দুর্ঘটনা কবলিত বাস ও ইজিবাইকটি পুলিশ জব্দ করেছে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মোহাম্মদ আলী হাসান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতদের লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102