রবিবার, ২১ জুন ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন

আজ মতিঝিল যাবে মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৭ জুলাই, ২০২৩
  • ২২৪ এই পর্যন্ত দেখেছেন

দ্বিতীয় ধাপে মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিলের পথে পরীক্ষামূলকভাবে চলাচল শুরু হচ্ছে। আজ ৭ জুলাই বিকেল ৪টায় আগারগাঁও মেট্রো স্টেশনে পরীক্ষামূলক চলাচলের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

বৃহস্পতিবার মেট্রো পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

এদিকে বুধবার মধ্যরাতে আগারগাঁও থেকে মতিঝিলের পথে একটি মেট্রো ট্রেন চালানো হয়েছে। তবে ট্রেনটি পরীক্ষামূলক চলাচলের আওতায় ছিল না।

ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক গণমাধ্যমকে বলেন, আনুষ্ঠানিক পরীক্ষামূলক চলাচল শুরু হওয়ার আগে আমরা একটি ট্রেন চালিয়ে দেখেছি সব কিছু ঠিকঠাক আছে কি না। এটা শুধু আমাদের দেখার জন্য ছিল।

গত বছরের ২৮ ডিসেম্বর মেট্রো রেল লাইন-৬-এর উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দ্বিতীয় ধাপে আগারগাঁও-মতিঝিল অংশে আগামী অক্টোবরে যাত্রী পরিবহনের লক্ষ্যে কাজ চলছে। এই পথের শেষ অংশ কমলাপুর পর্যন্ত আগামী ২০২৫ সালের মধ্যে খুলে দিতে চায় সরকার।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102