বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্যারিসে প্রদর্শিত হলো প্রামাণ্যচিত্র ভাসমান জীবন অতিবৃষ্টিতে তলিয়ে গেছে ৪শত হেক্টরের পাকা ফসল মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে পিতার পর বড়ভাইয়ের মৃত্যু প্রেস মিনিস্টার গোলাম মুর্তুজার সাথে বাংলাদেশি-আমেরিকান প্রবাসী কমিউনিটির মতবিনিময় অনুষ্ঠিত ব্রিটিশ নাগরিকত্ব জন‍্য বিয়ে প্রকাশিত ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে প্রধান শিক্ষক আটক পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ

যথাযোগ্য মর্যাদায় বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্ট এ পালিত হয়েছে পবিত্র ঈদুল আযহা।

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১
  • ২৯৪ এই পর্যন্ত দেখেছেন

কামরুল ইসলাম : যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ ও আনন্দ ঘন পরিবেশে সারা দেশের মতো বৃষ্টল বাথ ও সাউথ ওয়েষ্ট এ পালিত হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আযহা।করোনার কারণে ছিল না প্রাণ খোলা ঈদের আনন্দ।

মঙ্গলবার বৃষ্টল সেন্ট্রাল মসজিদ সহ বিভিন্ন মসজিদে সমবেত হয়ে বিভিন্ন দেশের মুসলমান নারী,পুরুষ ঈদুল আযহা’র নামাজআদায় করেন। সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধানের সরকারী বিধি নিষেধ না থাকলেও করোনা ভাইরাস রোধে স্থানীয় মসজিদকমিটির নেতৃবৃন্দ সকল স্বাস্হ্য বিধি বহাল রেখে মসজিদ গুলোতে একাধিক জামাতের ব্যবস্থা করেন।

শাহজালাল মসজিদ, জালালাবাদ ইসলামিক কালচারাল সেন্টার,শাহপরান ইসলামিক কালচারাল সেন্টার, বায়তুল মোকাররমইসলামিক কালচারাল সেন্টার সহ বিভিন্ন স্থানে অনুষ্টিত হয় ঈদের একাধিক জামাত। বৃষ্টল সেন্ট্রাল মসজিদ কমিটির পক্ষ থেকে ঈদ জামাতে আগত মুসল্লিদের শুভেচ্ছা জানান কমিটির চেয়ারম্যান আব্দুল রাজিক।

বড় বড় মসজিদগুলোতে একাধিক জামাতে অংশ নেন নারী-পুরুষ নির্বিশেষে মুসল্লিরা। বাংলাদেশীসহ মুসলমান অধ্যুষিতএলাকাগুলোতে ঈদের ছিল এক আলাদা আমেজ।ঈদের জামাতে দেওয়া খুতবায় বলা হয়, ‘ইসলাম শান্তির ধর্ম। ইসলামের সৌন্দর্যের অন্যতম হচ্ছে একে অন্যকে সাহায্য করা; একে অন্যের প্রতি দয়া করা; খারাপ কাজ ও অশ্লীলতা থেকে দূরে থাকা। ইসলামে সন্ত্রাসের কোনো স্থান নেই।

বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত।রৌদ্র উজ্জল আবহাওয়া ও সাপ্তাহিক কাজের দিন থাকা সত্ত্বেও প্রতিটি জামাতে মুসল্লীদের উপস্থিতি ছিল লক্ষনীয়।

রঙ-বেরঙের বাহারী পোশাক বিশেষ করে প্রবাসী বাংলাদেশীদের ঐহিত্যবাহি পাঞ্জাবি-পায়াজামা মাথায় টুপী এবং বিপুল সংখ্যক মুসলমানদের  একত্রে নামাজে অংশগ্রহণের দৃশ্য মূলধারার মানুষকে চমকিত করেছে। 

বিশিষ্ট জনদের মধ্যে জামাতে অংশগ্রহণ করেন আব্দুল ওয়াহাব ওবিই,সৈয়দ আবু সাঈদ, মাসুক মিয়া,জহির আহমদ চৌধুরীআহবাব,বেদার আহমদ চৌধুরী,ছমরুল হক, মুসলেহ আহমদ,জিয়াঊল হক, বাংলাদেশ হাউজ সভাপতি ফকরুল আলী, বৃষ্টল বাংলা প্রেস ক্লাবস সভাপতি ও চ্যানেল এস প্রতিনিধি কামরুল ইসলাম, যুবলীগ বৃষ্টল বাথ এন্ড ওয়েষ্ট শাখার সভাপতি ও এটি এন বাংলা এর প্রতিনিধি খায়রুল আলম লিংকন, তারিফুল ইসলাম,শফিকুর রহমান চৌধুরী, ইসলাম উদ্দীন, নাছিম তালুকদার, দিলদার মিয়া, আঙ্গুর আলম, শহীদ মিয়া, মখলিছ আলী,  হাবিবুর রহমান, মো: মনির,হাবিব মিয়া, বদরুল আলম লিটন,নেসার আলম রন্জু, ওমর ফারুক প্রমুখ।

মসজিদগুলোতে বিশ্ব মুসলিম উম্মার সুখ, শান্তি ও উন্নতি কামনা করে বিশেষ মোনাজাত সহ মহাণ আল্লাহ রাব্বুল আলামীন যেন মানবজাতিকে মরনব্যাধি করোনা থেকে অচিরেই মুক্ত করেন এই কামনা করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102