বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ওয়েলসবাসীর ভালোবাসায় রাইট অনারেবল রডরি মর্গানের ভাস্কর্য উদ্বোধিত ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত

যেভাবে গুগল ড্রাইভ খালি করবেন

আইটি ডেস্ক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৬ জুলাই, ২০২৩
  • ২৪৮ এই পর্যন্ত দেখেছেন

প্রযুক্তি জায়ান্ট গুগল ব্যবহারকারীদের বিনামূল্যে ১৫ জিবি স্টোরেজ দেয়। সেটি শেষ হয়ে গেলে স্টোরেজ কিনতে হয়। তা বেশ খরচসাপেক্ষ। তাই খুব প্রয়োজন না হলে সেটি কেউ কিনতে চান না। নিয়মিত আপনার গুগল ড্রাইভের স্টোরেজ খালি করে অপ্রয়োজনীয় ডেটা মুছে ফেলতে হয়। আজকের টিপসে জানবেন কিভাবে গুগল ড্রাইভের স্টোরেজ খালি করবেন।

* প্রথমে গুগল ড্রাইভে থাকা পুরোনো এবং বড় ফাইল, ছবি বা ভিডিও ডিলিট করে দিতে পারেন। এমনকি নতুন ফাইল ডাউনলোড করার আগে কম্প্রেস করুন। অর্থাৎ ফাইলে অপ্রয়োজনীয় বিষয়গুলো বাদ দিয়ে ফাইল ছোট করে নিতে পারেন।

* গুগল ড্রাইভে কিছু মুছে ফেললে, এটি ট্র্যাশ ফোল্ডারে সংরক্ষণ হয় এবং ৩০ দিনের জন্য সেখানে থাকে। কিছু স্টোরেজ খালি করতে সেগুলো ম্যানুয়ালি ডিলিট করে দিন।

* গুগলের যত রেকর্ডিং আছে সব মুছে ফেলুন। প্রয়োজনীয় কিছু থাকলে সেটি আলাদা কোথাও রেখে ড্রাইভ থেকে ডিলিট করে দিন।

* ব্যাকআপ নিয়ে সতর্ক থাকুন। সবকিছু ব্যাকআপে রাখার প্রয়োজন হয় না। তাই নিয়মিত গুগল ড্রাইভ চেক করুন। যেগুলো ব্যাকআপ রাখার দরকার নেই সেগুলো মুছে স্টোরেজ খালি রাখুন। এছাড়া গুগলের one.google.com টুল ব্যবহার করতে পারেন। এখান থেকে খুব সহজেই অবাঞ্ছিত ফাইলগুলো মুছে ফেলতে পারবেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102