সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :

‘প্রিয়তমা’কে উপভোগ করতে যুক্তরাষ্ট্রে শাকিব

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ৫ জুলাই, ২০২৩
  • ২০২ এই পর্যন্ত দেখেছেন

আগামী ৭ জুলাই যুক্তরাষ্ট্র ও কানাডার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে হিমেল আশরাফের পরিচালিত রোম্যান্টিক-অ্যাকশন ঘরানার সিনেমা ‘প্রিয়তমা’। এ উপলক্ষ্যে সুদূর মার্কিন মুলুকে পড়ি দিয়েছেন শাকিব খান। সেখানে বসেই দেখবেন এবারের ঈদের সর্বাধিক আলোচিত তার নিজের অভিনীত এ সিনেমা।

সূত্র বলছে, দুইদিন আগে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। থাকবেন বেশ কয়েক দিন। তারপর দেশে এসে নতুন সিনেমায় কাজ শুরু করবেন তিনি। সেই সিনেমায় নায়িকা থাকবেন কলকাতার টিভি নাটকের পরিচিত মুখ।

শাকিব খান গণমাধ্যমকে বলেছিলেন, আগামী ৭ জুলাই প্রিয়তমা যুক্তরাষ্ট্রে মুক্তি পাচ্ছে। সিনেমাটি মুক্তি উপলক্ষে আমিও সেখানে যাচ্ছি। সেখানেই হয়তো প্রিয়তমা দেখব। তবে এবার গিয়ে আর বেশিদিন থাকব না।

এদিকে দেশের ১০৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘প্রিয়তমা’। সিনেমাটি দেখে সামাজিকযোগাযোগ মাধ্যমেও ইতিবাচক রিভিউ চোখে পড়ছে। অনেকেই বলছেন, শাকিব খানের দুর্দান্ত অভিনয়, গল্প ও নির্মাণ থেকে সবকিছুই ‘প্রিয়তমা’ মুগ্ধ করছে। অ্যাকশন রোমান্স এবং দুর্দান্ত গানের সংমিশ্রনের তৈরি হয়েছে ‘প্রিয়তমা’।

আরশাদ আদনানের প্রযোজনায় নিমার্তা হিমেল আশরাফ নির্মিত ‘প্রিয়তমা’ রোমান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনি প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ। শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহীদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডন, সহীদ নবী প্রমুখ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102